নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রংপুরের উদ্দেশে ২য় লংমার্চ করা হবে: জামায়াত আমির। বুকাবু শহরে দুটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ শিশুর মৃত্যু। সিএমএইচে আহত সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন, প্রধান মন্ত্রী। কাপ্তাই লেকে আবারও দ্রুত বাড়ছে পানির উচ্চতা। পানির গাড়ির সঙ্গে ধাক্কা ১ জনের মৃত্যু। শিকাগো ফায়ার এফসিকে জয়ের স্বপ্ন দেখান রবার্ট লেভানডফস্কি। দেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিডি নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। এসআরবি বিল, ২০২৬’ প্রণয়নের উদ্যোগের বিরোধিতা করেছেন বিরোধীদল। সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত : প্রধান মন্ত্রী। ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে এক ব্যাক্তিকে কারাদণ্ড।

এক মাস পর উৎসবমুখর ববি

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর উৎসবমুখর পরিবেশে খুলেছে বরিশালের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। রোববার দিনভর বিদ্যালয়, কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের বেশ উপস্থিতি দেখা গেছে।

তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের ক্লাস-পরীক্ষা গ্রহণ নিয়ে সংশয়ে রয়েছেন। অধিকাংশ সরকারি কলেজ দুই-একটি ক্লাস গ্রহণের মাধ্যমে কার্যক্রম শেষ করেছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা বলেন, সর্বজনীন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলনে ১ জুলাই থেকে বন্ধ হয়ে যায় ববির ক্লাস-পরীক্ষা। কোটা সংস্কার আন্দোলনের কারণে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে অচল হয়ে পড়ে শিক্ষাপ্রতিষ্ঠান। এ কারণে আমরা একাডেমিক কার্যক্রমে পিছিয়ে পড়েছি। দ্রুত সময়ের মধ্যে আমাদের ক্লাস-পরীক্ষা গ্রহণ না হলে চরম বিপাকে পড়বেন বলে জানান শিক্ষার্থীরা।

বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, উৎসবমুখর পরিবেশে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। নির্বিঘ্নে শিক্ষার্থীরা ক্লাস কার্যক্রমে অংশ নিয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, রাজনীতি নিষিদ্ধের পর ছাত্র-শিক্ষক সবাই রাজনীতির প্রভাবমুক্ত অবস্থায় ক্যাম্পাসে অবস্থান করছে। এ কারণে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা ও ক্লাস কার্যক্রমে অংশ নিচ্ছে। ছাত্র-শিক্ষকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রম শেষ করতে পারবে। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান তিনি।

আরও পড়ুন