নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

নোয়াখালীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৭ নারী ও শিশুর মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালি।
বুধবার ৬ আগস্ট ২০২৫

নোয়াখালী ওমান প্রবাসী বাহার উদ্দীনকে শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর থেকে বাড়িতে আনতে পরিবারের সদস্যরা আসার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৭ নারী ও শিশুর মৃত্যুহয়েছে।আজ বুধবার ভোর ৫ টার দিকে বেগমগঞ্জ, চৌমুহনী–লক্ষ্মীপুর মহাসড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায়  দুর্ঘটনা ঘটে ।

নিহতরা হলেন,  ফয়জুন্নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমী (১০), মিম (২) ও লামিয়া (৯)

পুলিশ জানায়, লক্ষ্মীপুরের হাজি পাড়া ইউনিয়নের চৌপল্লি গ্রামের ওমান প্রবাসী বাহার উদ্দিন স্বজনদের সঙ্গে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে লক্ষ্মীপুর নিজের বাড়িতে ফিরছিলেন। একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাসে তারা আসছিলেন।

ভোরে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। তাতে বাহারের স্ত্রী কবিতা বেগম ও মেয়ে মিমসহ ৭ জনের মৃত্যু হয়

স্থানীয়রা জানান, দুর্ঘটনাটি ঘটে ভোরে, যখন গাড়িতে প্রায় সবাই ঘুমিয়ে ছিলেন। পরে লোকজন ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোবারক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে। কয়েকজন যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও ৭জন গাড়ির ভেতরে আটকা পড়ে মারা যান।

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার খবর তারা পায় ভোর ৫টা ৪০ মিনিটে। চৌমুহনী ফায়ার স্টেশন থেকে তাদের দুটি ইউনিট সেখানে যায়। গাড়ি থেকে ৪ নারী ও ৩ শিশুর লাশ উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান বলেন, রেকারের সহায়তায় গাড়িটি খাল থেকে তোলা হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ কাজ করছে। তবে ওমান ফেরত বাহার উদ্দিন বেঁচে আছেন।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন