৩ জাতির একটি টি ২০ সিরিজে খেলবে আফগানিস্তান। ২৯ আগস্ট শুরু এই সিরিজের অপর ২ দল পাকিস্তান ও স্বাগতিক আরব আমিরাত। এশিয়া কাপে বি-গ্রুপে আফগানিস্তানের সঙ্গে রয়েছে বাংলাদেশ, শ্রীলংকা ও হংকং। এই গ্রুপের সব ম্যাচ হবে আবুধাবিতে। বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর মুখোমুখি হবে রশিদ খানের দলের।একনজরে দেখে নিন আফগানিস্তানের ম্যাচের সূচি এবং আফগানিস্তানের প্রাথমিক স্কোয়াডে যারা রয়েছেন-
আফগানিস্তানের ম্যাচের সূচি (এশিয়া কাপ ২০২৫)
৯ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম হংকং।
১৬ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম বাংলাদেশ।
১৮ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা।
প্রাথমিক স্কোয়াডে যারা রয়েছেন-
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, ইব্রাহিম জাদরান, দারবিশ রাসুলি, মো, ইশাক, মো, নবি, নাংগিয়াল খারোটি, শরাফউদ্দিন আশরাফ, করিম জানাত, আজমাতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মুজিব জাদরান, আল্লাহমোহাম্মদ গাজানফার, নূর আহমদ, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, ফরিদ মালিক, সেলিম সাফি, আবদুল্লাহ আহমাদজাই ও বশির আহমদ।আমারদেশ২৪ ডেস্ক।









