নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ঢাকা বিমান বন্দর এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু।

নিউজ ডেস্ক।
বুধবার, ৬ আগস্ট, ২০২৫
রাজধানীর বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩২ বছর, আজ বুধবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে বেলা ১১টার দিকে চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সুমন কাজী জানান, ভাড়ায় চালিত মোটরসাইকেলের আরোহী ছিলেন ওই নারী। মোটরসাইকেলটি কাওলা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে ঢাকার ভিতর ঢুকছিল। তখন মোটরসাইকেলের চালক ও ওই নারী আরোহীকে এক্সপ্রেসওয়ের নিচে রাস্তায় পড়ে থাকতে দেখেন। এ সময় চালকের কাছ থেকে জানতে পারেন, একটি বাস তাদের মোটরসাইকেলটিতে ধাক্কা দিয়ে চলে গেছে।
সুমন আরও জানান, রক্তাক্ত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে সেখান থেকে চালক কোথায় গিয়েছে তা তিনি বলতে পারেননি। চালকও আহত হয়েছিল।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে।
এদিকে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুল হাসিব জানান, সকালে কাওলা এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে একটি দুর্ঘটনা ঘটে। জানতে পারি একটি দূরপাল্লার বাস মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মোটরসাইকেল আরোহী ওই নারী হাসপাতালে মারা যায়। তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।
আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন