বুধবার, ৬ আগস্ট, ২০২৫
জয়ের পর উচ্ছ্বসিত বাংলাদেশের মেয়েরা
র্যাংকিংয়ে ২১ ধাপ এগিয়ে থাকা ঘরের মাঠে লাওসকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
স্থানীয় সময় বুধবার (৬ আগস্ট) ভিয়েনতিয়েনে এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে সাকরিকা আর মুন্নিরার গোলে স্বাগতিকদের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল।শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশ। ম্যাচের প্রথম ২০মিনিটেই দুটি সহজ সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেনি মেয়েরা। তবে ৩৬তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। শান্তি মার্ডির কর্নার থেকে হেডে জালের ঠিকানা খুঁজে নেন মোসাম্মত সাগরিকা।দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ হয় ৫৮ মিনিটে। এ সময় গোল করেন মুন্নি আক্তার। এরপর লাওস কিছুটা চাপ সৃষ্টি করলেও বাংলাদেশ রক্ষণভাগ ছিল দৃঢ়। তবে শেষ দিকে লাওস এক গোল শোধ করে। পরে আরেকটি গোল করেন সাগরিকা। ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের মেয়েরা।

আমার দেশ ২৪ ডেস্ক।