নিজস্ব প্রতিবেদক।
চট্রগ্রামের সাতকানিয়া ভ্রামমন আদালত অভিযান চালিয়ে পচা বাসি খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন এর অভিযোগে ৩ রেস্তোরাঁর মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এই অভিযানে নেতৃত্ব দেন।
ইউএনও অফিস সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে উপজেলার কেরানিহাট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপ্রস্তুত ও রান্নাঘর স্থাপন, পচা বাসি খাবার সংরক্ষণ, হোটেল রেস্তোরাঁর ময়লা উন্মুক্ত স্থানে ফেলা ও নিয়মবহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণের দায়ে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আল-আকসা রেস্টুরেন্টের মালিকের কাছ থেকে ২০ হাজার, মেহফিল রেস্টুরেন্টের মালিককে ২০ হাজার ও আল-ঈশান রেস্টুরেন্টের মালিককে ২০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় এই অভিযান চালানো হয়। এছাড়া কেরানিহাট কাঁচা বাজারে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিতকরণে অভিযান চালানোর পাশাপাশি বিভিন্ন মাছ-মাংস ও ফলের দোকানের মূল্য তালিকা টানানোর ব্যবস্থা করা হয়। অন্যদিকে, চিংড়ি মাছের জেলি পরীক্ষা ও ওজন পরিমাপের মেশিনও যাচাই করা হয়।
ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আমারদেশ২৪ নিউজ।









