নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দোহাজারীতে কারেন্ট জাল জব্দ, ৪ ব্যবসায়ীকে জরিমানা।

নিজস্ব প্রতিবেদক।

চন্দনাইশ দোহাজারী পৌরসভায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস যৌথ অভিযান চালিয়ে ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে। এসময় কারেন্ট জাল বিক্রির দায়ে চার দোকানিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়

আজ মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত দোহাজারী পৌর সদরের ষ্টেশন রোড এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, সহকারী মৎস্য কর্মকর্তা মাকসুদ আহামদ, ভূমি অফিসের নাজির আরিফুল হক সহ উপজেলা ভূমি অফিস ও মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন