নিহতরা হলেন- কক্সবাজার জেলার ঈদগাঁও সদর ইউনিয়নের জাগিরপাড়া এলাকার আব্দু শুক্কুরের পুত্র রাকিবুল ইসলাম এবং একই ইউনিয়নের কানিয়াছড়া এলাকার শামসুল ইসলামের পুত্র জিহাদ (১৯)। তারা সম্পর্কে আপন ফুফাতো মামাতো ভাই
নিহতের সফরসঙ্গী সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ৩টি বাইক নিয়ে ৬ বন্ধু রাঙামাটির সাজেক যাচ্ছিলাম। রাত ১১টার দিকে চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে কক্সবাজার অভিমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে তারা ছিটকে পড়ে যায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় আরোহী দুজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, এই জায়গায় প্রায়ই সময় এই ধরনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।
এদিকে পার্বত্য বান্দরবান জেলার লামা থানার আজিজনগর পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আহমেদ মোর্শেদের নেতৃেত্বে
মোঃ আমির উদ্দীন (২৪) ও চালকের সহকারি জয়নাল আবেদিন জোবাইরকে (২০) আটক করেছে। এসময় ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
আজিজনগর পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আহমেদ মোর্শেদ জানান, জাঙ্গালিয়া সড়ক দুর্ঘটনায় ঘাতক পিকআপটি আজিজনগরের দিকে গেছে এমন খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ গাড়িটিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় আজিজনগর চাস্বি মফিজ বাজারে আটক করতে সক্ষম হয়। যেহেতু দুর্ঘটনাটি দোহাজারী হাইওয়ের আওতাধীন এলাকার তাই বিষয়টি দোহাজারী হাইওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।
আটককৃতদের ও ঘাতক গাড়িটি দোহাজারী হাইওয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে বলেও জানান তিনি। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে টীম পাঠানো হয়েছে।
মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, তদন্ত ওসি রবিউল , সেকেন্ড অফিসার জাহেদুল ইসলাম ছুটে যান হাসপাতালে।
নিহত রাকিবুলের বড় ভাই হানি জানান, গতকাল বৃহস্পতিবার রাতে ৬ বন্ধু ৩ টি মোটরসাইকেলে সাজেক ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেয়। জাঙ্গালিয়া এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।এ ঘটনায় নিহত রাকিব ও জিহাদের পরিবারের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।









