নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

পূর্বশত্রুতার জেরে মোজাহের নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনার গোলাপজানি বাপের বাড়িতে এই  ঘটনা ঘটে।নিহত মোজাহের আহমদ দরাফ আলী সিকদার বাড়ির শেয়ার আলীর ছেলে।

নিহতের ছোট ভাই মো. জহিরুল ইসলাম কাঁপা গলায় বলেন, “আমার ভাইকে ওরা ফাঁদ পেতে ধরে নিয়ে গিয়েছিল। ঘরের ভেতর আটকে রেখে হাতুড়ি দিয়ে বারবার মাথায় আঘাত করেছে। এত আঘাত করেছে যে মাথার হাড় ভেঙে গেছে। তারপর মৃতদেহ টেনে নিয়ে গিয়ে পুকুরে ফেলে পালিয়েছে। আমি ভাইয়ের জন্য ন্যায়বিচার চাই।

তিনি জানান, কয়েক মাস আগে মোজাহেরের ছেলে শাকিলকে মারধর করে স্থানীয় দেলোয়ার। এ ঘটনায় মামলা হলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে গত মে মাসে তাদের ঘরে আগুন লাগিয়ে দোকানের মালামাল লুট করে নেয়। পরে মোজাহের ২৩ জনের নাম উল্লেখ করে আরও ১০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

বৃহস্পতিবার মামলার হাজিরা শেষে মোজাহের বাড়ি ফেরার পথে আগ থেকে উৎপেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাকে ঘেরাও করে হত্যা করে। খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা অভিযানে আছি।

আমারদেশ২৪  নিউজ।

আরও পড়ুন