লোহাগাড়ায় থানা পুলিশের অভিযানে উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি হারুনুর রশিদ রাসু(৫৮) সহ ৬জুয়াড়ি কে আটক করেছে থানা পুলিশ।গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলা সদরের শাহপীর পেট্রোল পাম্পের বিপরীতে হারুনর রশিদ রাসুর মালিকানাধীন গ্যারেজে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের জমিদারপাড়ার বাসিন্দা সেকান্দার আলীর পুত্র ও উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি হারুনুর রশিদ রাসু(৫৮),একই ইউনিয়নের ওয়ার্ড মজিদের পাড়ার খায়ের আহমদের পুত্র জসিম(৪৫), চুনতি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আদর্শ পাড়ার মোহাম্মদ আলীর পুত্র এনামুল হক(৩৩), একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নলবুনিয়া এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ হাফেজ(৪৫), কলাউজান ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আদার চর এলাকার চিত্ত রঞ্জন সিকদারের পুত্র প্রমিদ কান্তি সিকদার(৫০), অপরজন হলেন উপজেলার চুনতি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মিরিখিল এলাকার মৃত মোহাম্মদ ইলিয়াছের পুত্র মোহাম্মদ আলম(২৩)।
থানা পুলিশের সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার আধুনগর প্যারাগন কমিউনিটি সেন্টারের বিপরীতে ড্রাম ট্রাক গ্যারেজ এলাকায় মৎস্যজীবী লীগ সভাপতি হারুনুর রশিদ রাসুর’র মালিকানাধীন গ্যারেজে অভিযান চালানো হয়, পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।এদের কাছ থেকে জুয়া খেলার সরন্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ জুয়াড়িকে আটক করা হয়, আটককুতদের বিরুদ্ধে মামলা দাযের করে আদালতে প্রেরন করা হয়েছে। অবৈধ জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে ও জানান তিনি।
আমারদেশ২৪ নিউজ।









