চট্রগ্রাম প্রতিনিধি,সেলিম।
মহেশখালীর শাপলাপুর এলাকায় অবৈধভাবে বালু পাচারের সময় একটি ডাম্পার জব্দ করেছেবন বিভাগ।গতকাল বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শাপলাপুর বিট অফিসের কর্মকর্তারা।
সহকারী বন সংরক্ষক সাজমিনুলের নির্দেশে পরিচালিত এ অভিযানে ষাটমারা এলাকা থেকে বালু পাচারকালে ডাম্পারটি আটক করা হয়। পরে বিট কর্মকর্তারা যানটি উদ্ধার করে শাপলাপুর বিট অফিসে নিয়ে আসেন।
শাপলাপুর বিট কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, “ষাটমারা এলাকা থেকে বালুবাহী ডাম্পারটি জব্দ করা হয়েছে। বর্তমানে এটি বিট অফিসে রয়েছে এবং অবৈধ বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।”
প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পরিবেশ সংরক্ষণে অবৈধ বালু উত্তোলন ও পাচারের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
আমারদেশ২৪ নিউজ।









