সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
শিবগঞ্জ পৌর এলাকায় বিদ্যুৎস্পট হয়ে মা ও ছেলের মৃত্যুয়েছে,আজ সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, শিবগঞ্জ পৌরসভার বড়চক দৌলতপুর এলাকার মোরসালিনের স্ত্রী মুরশিদা (৩২) ও তার ছেলে মুজাহিদ হোসেন (০৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ির উঠানে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতের তারে শর্ট সার্কিট হলে মা-ছেলে দুজনই অচেতন হয়ে পড়েন। তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, বিদ্যুৎতায়িত হয়ে মা ও ছেলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরবর্তী আইনি পদক্ষেপ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।









