নিজস্ব প্রতিবেদক: চকরিয়া।
শুক্রবার ২২ আগস্ট ২০২৫
চকরিয়া থানা হাজতে এক যুবকের আত্নহত্যা।নিহত দূর্জয় চৌধুরী চকরিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড ভরামুহুরী এলাকার কমল চৌধুরীর ছেলে তিনি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছে।
থানা সূত্রে জানা যায়, চেক প্রতারণার মামলায় গ্রেফতারের পর দুর্জয়কে থানার হাজতে রাখা হয়।আজ শুক্রবার ভোরে হঠাৎ হাজতের ভেতরে তার ঝুলন্ত লাশ দেখতে পান পুলিশ সদস্যরা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
চকরিয়া থানার এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্জয় আত্মহত্যা করেছেন। তবে ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
এদিকে হেফাজতে থাকা অবস্থায় এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবারও বলছে, থানায় পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।কি কারণে আত্নহত্যা করছে তা এখানো জানা যায় নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, শফিকুল ইসলামের মোবাইল ফোনে অনেকবার কল দেওয়া হলে তিনি রিসিভ না করাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি









