আমার দেশ ২৪ ডেস্ক।
শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
ময়মনসিংহ নগরীতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটছে। এতে ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনায় জেরে পুলিশের অভিযানে কমপক্ষে ১০ জনকে আটক করা হয়েছে । আজ শুক্রবার বিকাল ৩টার দিকে নগরীর কৃষ্টপুর এলাকায় এই হামলা ও আটকের ঘটনা ঘটছে।
আহত পুলিশ সদস্যরা হলেন- নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির এসআই মো: নাজমুল এবং কনস্টবেল মো: এরশাদ। আহতদের ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক কোতোয়ালি মডেল থানা পুলিশ ও গোয়ন্দো পুলিশের যৌথ অভিযানে কমপক্ষে ৮ থেকে ১০ জনকে আটক করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, স্থানীয় ২ পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে এক ব্যক্তিকে থানায় আসতে বাধা দেয়ার অভিযোগে ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগকারীকে উদ্ধার করে থানায় আনার সময় প্রতিপক্ষের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য ও অভিযোগকারী আহত হন।









