নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ওষুধ কিনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার।

আমার দেশ ২৪ ডেস্ক।
রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
ঠাকুরগাঁওয়ে ওষুধ কিনতে গিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।এর আগে শুক্রবার  সন্ধ্যায় ভুল্লী থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি ধর্ষণ মামলা করে ভুক্তভোগীর পরিবার। পরে রাত ১১টার দিকে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। আরেক আসামি জাহেরুল এখনও পলাতক রয়েছে।
গ্রেফতার আসামিরা হলেন- হামিদুর রহমান (৫২) ও ইসরাত জাহান নাসরিন (২৩)। এ ঘটনায় অভিযুক্ত জাহেরুল ইসলাম (৪৮) পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট সকালে ওষুধ কিনতে বাজারে যান ভুক্তভোগী নারী। সেখানে তার সঙ্গে প্রতিবেশী মুরগি ব্যবসায়ী হামিদুর রহমান ও জাহেরুল ইসলামের দেখা হয়। এ সময় বিভিন্ন কৌশলে তারা ওই নারীকে একটি অটোরিকশায় তুলে প্রথমে খোশবাজার এরপর জ্বীনের মসজিদ এলাকায় নিয়ে যায়। সেখান থেকে তাকে ভূল্লী কলেজপাড়া এলাকার ইসরাত জাহান নাসরিনের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সেখানে একটি কক্ষে আটকে রেখে হামিদুর ও জাহেরুল তাকে ধর্ষণ করে। পরে তাকে ফেলে রেখে এবং সহযোগী নাসরিনকে কিছু টাকা দিয়ে তারা পালিয়ে যায়। সেখান থেকে বেরিয়ে ভুক্তভোগী নারী নিজের বাসায় ফিরে যান এবং দু’দিন পর তার পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বলেন। এরপর পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ করেন।
ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল সরকার জানান, ভুক্তভোগী পরিবারটি অভিযোগের প্রেক্ষিতে এ পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে শনিবার সকালে কোর্টে পাঠানো হয়েছে। এছাড়া অপর আসামিকে গ্রেফতারের অভিযান চলমান আছে।

আরও পড়ুন