৫ আগস্টের আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকাল থেকে তার বাসার সামনে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। এমন পরিস্থিতিতে অনাকাঙ্খিত ঘটনার সম্ভাবনায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।
আজ সোমবার সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় সংলগ্ন ফজলুর রহমানের বাসার সামনে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে।
বিক্ষোভ চালিয়ে যান তারা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল থেকে দুপুর গড়িয়ে গেলে আন্দোলনকারীরা তাদের অবস্থান কর্মসূচী চালিয়ে যাচ্ছেনতবে, এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হতে দেখা যায়নি।
ফজলুর রহমানের বাসার সামনে থাকা আন্দোলনকারী এক ছাত্র বলেন, বিএনপির ফজলুর রহমান উনি বিপ্লবীদেরকে যেভাবে রাজাকারের বাচ্চা বলছেন, তাদেরকে যে পরিমাণে কালো শক্তি বলছেন এবং তিনি বলছেন আমরা ২৪ এ অভিনয় করছি। আমরা আসলে অভিনয়টা করতে আসছি এবং এখানে আজকে তাকে গ্রেফতার করার অভিনয়টা করা হবে।









