নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

এত চশমার ভিড়ে কোনটি আমার চেহারার সঙ্গে মানানসই।

বিনোদন ডেস্ক।
নিজের জন্য চশমার ফ্রেম খুঁজতে গিয়ে গলদঘর্ম হন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এত এত চশমার ভিড়ে কোনটি আমার চেহারার সঙ্গে মানানসইফ্রেম সেটি একটি চ্যালেঞ্জ। মুখাবয়বের (ফেস শেপ) সঙ্গে মানাবে আবার স্টাইলিশও হবে এমন চশমা খোঁজেন সবাই। এমন চশমা কীভাবে খুঁজে পাওয়া যাবে সে ব্যাপারে সব বয়সি মানুষেরই আগ্রহ  থাকে। লেন্সের পাওয়ার যাই হোক না কেন প্রতি ছয় মাসে একবার চোখের চেকআপের সঙ্গে সঙ্গে নতুন ফ্রেমের দিকে
ঝোঁক থাকে সবার। কারণ চশমার ফ্রেম মানুষের লুকে বড়সড়ো বদল আনে। এ বিষয়ে বিস্তারিত লিখেছেন নিশাত মাসুদ
ফ্রেম বাছাই
নিজের মুখের আকৃতি বিশ্লেষণ করতে পারলে সে অনুযায়ী মানানসই ফ্রেম বাছাই করা সম্ভব। চশমা কেনার সময় অনেকেই কেবল রং দেখে ফ্রেম বেছে নেন। অনেকে আবার ট্রেন্ডে ভেসে ঝোঁকের বশে ইচ্ছেমতো ফ্রেম পছন্দ করেন। কিন্তু ফ্রেম বাছাই করার ক্ষেত্রে কিছু বেসিক বিষয় রয়েছে। কোন মুখের ধরনের আকৃতির সঙ্গে কোন ধরনের ফ্রেম বাছাই করা ভালো হবে সে বিষয়ে পরিষ্কার ধারণা না থাকলে সেটি বয়স ও পেশার সঙ্গে মানানসই হয় না। মুখাকৃতি বিশ্লেষণ করে ফ্রেম কিনলে চেহারার ফিচারগুলো সহজেই হাইলাইট করা সম্ভব হয়। কারণ মানুষের আউটলুকে ফেসিয়াল ফিচার সবচেয়ে বড় ভূমিকা রাখে। আর ফেসকে কমপ্লিমেন্ট করে চশমা ও হেয়ারস্টাইল। ফলে প্রথম দর্শনে চশমার ফ্রেম হয়ে উঠে আপনার আউটলুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন