নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সরকারি জায়গা দখল-বেদখলের জেরে বিএনপির ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ।

নিজস্ব প্রতিবেদক।

মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫

ফটিকছড়িতে সরকারি জায়গা দখল-বেদখলের জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারে সংঘর্ষের সময় ৩ জন আহত হন।

সংঘর্ষ চলাকালে বারৈয়ারহাট–রামগড়–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে দেড় ঘণ্টার বেশি সময় যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। আহতরা হলেন মো. বাবুল, আব্দুল মালেক অনু ও মো. শরিফ, যারা স্থানীয় বিএনপি ও যুবদলের নেতা-কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, নুরুল আমীন গ্রুপ সরকারি জায়গা দখল-বেদখলের বিরুদ্ধে মানববন্ধন করছিল। সড়ক অবরোধের কারণে মহাসড়কের গাড়ি আটকা পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলামের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।

কিন্তু পরিস্থিতি কিছুক্ষণ পরই নুরুল আমীন ও নাছির উদ্দিন বিপ্লব গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষে রূপ নেয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও বিজিবি মোতায়েনের পর পরিস্থিতি শান্ত হয়।

নুরুল আমীন বলেন, “দাঁতমারা এলাকায় দলীয় নাম ভাঙিয়ে চাঁদাবাজি বরদাশত করা হবে না। মানববন্ধন চলাকালে আমাদের ওপর হামলা হয়েছে।”

বিএনপি নেতা নাছির উদ্দিন বিপ্লব বলেন, “এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত নই। জায়গা উদ্ধারে গেলে আমার নামে নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে।”

ভুজপুর থানার ওসি মো. নুরুল আলম বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”ফটিকছড়ি ইউএনও মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “পরিস্থিতি শান্ত রয়েছে। প্রয়োজনে ১৪৪ ধারা জারি করা হতে পারে।

 

আরও পড়ুন