নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

জাপা-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, গুরুতর আহত নুর।

নিউজ ডেস্ক।
 শনিবার ৩০ আগস্ট, ২০২৫
রাজধানীতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেন। এদিকে জাতীয় পার্টি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

আরও পড়ুন