নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ডিএমপির ৮ বিভাগের অপরাধচিত্র ছিনতাইয়ের রাজত্ব তেজগাঁওয়ে।

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
এখন বিভিন্ন অপরাধের আঁতুড়ঘরে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। খুন, অপহরণ, ছিনতাই, ডাকাতি, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, চাঁদাবাজি, মাদক কারবারসহ হেন অপরাধ নেই, যা এখানে সংঘটিত হচ্ছে না। এলাকাভেদে অপরাধের ধরনেও রয়েছে ভিন্নতা।
কোথাও খুনোখুনি আর অস্ত্রের ঝনঝনানি বেশি, আবার কোথাও দেখা যায় চুরি-ছিনতাই কিংবা মাদক কারবারের আধিক্য। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮ বিভাগের থানাগুলোতে দায়ের হওয়া মামলার পরিসংখ্যান বিশ্লেষণেও উঠে এসেছে এই ভয়াবহ চিত্র। বিশেষ করে যেসব এলাকায় নিম্নআয়ের মানুষ, বস্তিবাসী ও ভাসমান জনগোষ্ঠী বেশি, সেখানেই অপরাধপ্রবণতা তুলনামূলকভাবে বেশি, যা আইনশৃঙ্খলা রক্ষায় নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত ছয় মাসের মামলার পরিসংখ্যান অনুযায়ী, ডিএমপির ৮ বিভাগে (রমনা, লালবাগ, ওয়ারী, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা) মোট মামলা হয়েছে ৯ হাজার ৬৬৬টি। গ্রেফতার করা হয়েছে ২১ হাজার ৯৫৪ জনকে।
সবচেয়ে বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে তেজগাঁও বিভাগে। বিশেষ করে মোহাম্মদপুর, আদাবর ও তেজগাঁও থানা অনেক দিন ধরেই ছিনতাইকারীদের অভায়রণ্য হিসেবে স্বীকৃত। এর প্রভাবে ছিনতাই মামলাতেও এগিয়ে এ বিভাগ। ডিএমপির তালিকা অনুযায়ী ছিনতাইয়ের হটস্পটও বেশি এ বিভাগে। মাদক ও খুনের ঘটনা বেশি ঘটেছে ওয়ারীতে আর চুরি-ডাকাতি বেশি হয়েছে মতিঝিল বিভাগে। শুধু তাই নয়, ধর্ষণ, শিশু নির্যাতন, অপহরণ, চোরাচালানের ঘটনায় মামলার সংখ্যাও উল্লেখযোগ্য, যা অপরাধ বাড়ার প্রবণতাকেই বোঝায়। এ ছাড়া ডিএমপির হিসাব বলছে, রাজধানীতে অপরাধ দমন করতে গিয়ে ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৬৭ পুলিশ আক্রান্ত হয়েছে।
অপরাধপ্রবণতা বিষয়ে বিশ্লেষকরা বলছেন, কোন অঞ্চলে কী ধরনের অপরাধীদের তৎপরতা বেশি সেটি আইনশৃঙ্খলা বাহিনী অবগত আছে। অঞ্চলভিত্তিক এসব অপরাধীর গতিবিধি পর্যবেক্ষণে রাখা গেলে অপরাধ কমে আসবে। ডিএমপি বলছে, মামলার পরিসংখ্যান বিশ্লেষণ করে কোনো এলাকায় কোনো অপরাধ বেড়ে গেলে সেটি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। বিশেষ করে নিয়মিত মাসিক পর্যালোচনা সভায় মামলার পরিসংখ্যান দেখে সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা
দেওয়া হয়। বিভাগগুলোও নিজস্ব উদ্যোগে এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে।
আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন