বিনোদন ডেস্ক
শনিবার ৩০ আগস্ট, ২০২৫
পরীমনির মামলায় জামিনদার হতে দেখা গিয়েছিল সংগীতশিল্পী শেখ সাদীকে, এরপর শোনা গিয়েছিল তাদের মধ্যে প্রেমের সম্পর্কের কথাও। কিন্তু মাস কয়েক পার হতেই ভেঙে যায় তাদের সেই সম্পর্ক।
কিন্তু গেল ১০ আগস্ট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে পরীমনির ছেলে পুণ্যর জন্মদিনের আয়োজনে গায়ক সাদীকে দেখে অনেকে অবাক হয়েছেন। তাহলে কি পরীমনি ও সাদীর প্রেমের সম্পর্ক আবার জোড়া লেগেছে—এমন কানাঘোষাও শোনা গেছে।
তবে মাসের শেষ সপ্তাহে এসে যেন প্রেমের গুঞ্জন উসকে দিলেন পরীমনি। শুক্রবার দুপুরে নিজের ফেসবুকে সানগ্লাস পরিহিত একটি ছবি পোস্ট করেন নায়িকা। এলোমেলো চুলে স্নিগ্ধ রূপে পরী।
রোদ থেকে বাঁচতে চোখে পড়েছেন কালো সানগ্লাস। সেই ছবির ক্যাপশন থেকেই এই গুঞ্জন ঢালপালা মেলেছে।
সানগ্লাস পরা ছবিটি পোস্ট করে পরীমনি লিখেছেন, ‘এই সানগ্লাস আমার নয় কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।পরীমনির এমন পোস্টের পর সবাই জানতে চেয়েছেন, ‘কে সে?’ কেউ লিখেছেন, ‘পরবর্তী প্রেমিক তাহলে কে?’ কেউবা লিখেছেন এমন, ‘ভালোবাসাই শক্তি।’









