নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

গাজায় ত্রাণের জাহাজ আটকে দিলে ইউরোপ অচল কর দেওয়ার হুমকি বন্দর শ্রমিকদের।

আন্তজার্তিক ডেস্ক।
বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
গাজার উদ্দেশ্যে যাওয়া মানবিক সহায়তার ফ্লোটিলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে ইউরোপের সব বন্দর কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইতালীর বন্দরশ্রমিকরা। একই সঙ্গে তারা ঘোষণা দিয়েছে, ইসরায়েলের উদ্দেশ্যে কোনো পণ্য পাঠানোও বন্ধ করে দেবে তারা।
গতকাল মঙ্গলবার ইতালির অন্যতম বৃহৎ বাণিজ্যিক বন্দর জেনোয়া থেকে আয়োজিত এক শোভাযাত্রায় এই হুঁশিয়ারি দিয়েছে ইউনিয়ন সিন্ডকেল ডি বেস (ইউএসবি)। সংগঠনটি ইতালির বিভিন্ন তৃণমূল শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে গঠিত এবং একে দেশটির সবচেয়ে প্রভাবশালী শ্রমিক সংগঠন হিসেবে দেখা হয়। নোভারামিডিয়ার ওয়েভ পেইজ থেকে এ তথ্য জানা গেছে।
বন্দরশ্রমিক নেতারা বলেন, যদি আমরা আমাদের নৌকা ও সহকর্মীদের সঙ্গে মাত্র ২০ মিনিটের জন্যও যোগাযোগ হারাই, তাহলে আমরা সমগ্র ইউরোপ বন্ধ করে দেব।
শ্রমিকদের দাবি, গাজায় খাদ্য ও ওষুধ বহনকারী জাহাজ নিরাপদে গন্তব্যে পৌঁছাতে হবে, নইলে তারা আন্দোলনে নামবেন। ইতালির শ্রমিক সংগঠন ইউএসবি এক বিবৃতিতে জানায়, তারা ফ্লোটিলাকে রক্ষায় সর্বাত্মকভাবে মাঠে নামতে প্রস্তুত। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রমিকরা চাইলে প্রয়োজনীয় ভূমিকা রাখতে পারে। আর প্রয়োজনে সংগ্রামের সব কৌশল ব্যবহার করা হবে।
সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, আমাদের তরুণ নারী-পুরুষদের অক্ষত অবস্থায় ফিরতে হবে। জনগণের সম্পদ জনগণের কাছেই পৌঁছাতে হবে— শেষ বাক্স পর্যন্ত। প্রতি বছর এই অঞ্চল থেকে ১৩-১৪ হাজার কনটেইনার ইসরায়েলে পাঠানো হয়। এখন থেকে একটি পেরেকও আর সেখানে যাবে না।ইউএসবি আরও সতর্ক করে বলেন, আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না… যদি তারা ফ্লোটিলা আটকে দেয়, আমরাও সবকিছু বন্ধ করে দেব।
প্রসঙ্গত, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গত রোববার যাত্রা শুরু করেছে। ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর সবচেয়ে বড় নৌ-মিশন এটি। এতে অন্তত ৪৪টি দেশের প্রতিনিধিদের বহনকারী ৫০টিরও বেশি জাহাজ অংশ নিয়েছে। খারাপ আবহাওয়ার কারণে কিছু জাহাজ ফিরতে বাধ্য হলেও বেশ কয়েকটি জাহাজ ইতালির বন্দরসহ বার্সেলোনা থেকে যাত্রা শুরু করেছে।
ফ্লোটিলায় রয়েছেন সুইডেনের পরিচিত জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাউ এবং নোভারামিডিয়ার সহযোগী কিয়ারান আন্দ্রিউ। এটি চলতি বছরে সমুদ্রপথে সহায়তা পৌঁছানোর তৃতীয় উদ্যোগ। পাশাপাশি, ফ্লোটিলা জোটের পক্ষ থেকে এটিই এখন পর্যন্ত ৩৮তম প্রচেষ্টা।

আরও পড়ুন