নিজস্ব প্রতিবেদক।
শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫
ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২ জন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভরাডোবায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, দুর্ঘটনাস্থল তাসরিফ কটন মিলের সামনে ঢাকা-ময়মনসিংহে মহাসড়কের সংস্কারের কাজ চলছিলো। তাই এক লেনেই যান চলাচল করছিলো। সকাল আটটার দিকে ঢাকাগামী শ্যামলী ও আয়ান পরিবহণের দুটি বাসের সেখানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুইজন।
আমারদেশ২৪ নিউজ।









