কাজী জাহাঙ্গীর চট্রগ্রাম।
পটিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক নারী পথচারী নিহত হয়েছেন। তবে তৎক্ষণাৎ তার পরিচয় জানা যায়নি।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় দূর্ঘটনা সংঘটিত হয় ।
প্রত্যক্ষদর্শী রায়হান জানান, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া ভেল্লাপাড়া এলাকায় শহর মুখী মিনিবাসটি ব্রেক ফেল করে রাস্তার পাশে একটি খুঁটির সাথে আঘাত করে। এসময় এক পথচারী ঘটনা স্থলে চাকার নিচে পিষ্ট হয়ে মারা যায় ও আহত হয়েছে আরো কয়েকজন ।
পটিয়া হাইওয়ে থানার সার্জেন্ট আলাউদ্দিন জানান, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া ভেল্লাপাড়া এলাকায় আজ সকাল সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম মুখী মিনিবাস চাপায় ঘটনা স্থলে একজন নারী পথচারী নিহত হয় এবং ৩ জন যাত্রী আহত হন। গাড়ি টি জব্দ করে পুলিশ এর হেফাজতে নেওয়া হয়েছে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন।









