নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক।
রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

মধ্যপ্রাচ্যের দেশ ওমানেচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ২ প্রবাসীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় এবং অপরজন অসুস্থতাজনিত কারণে প্রাণ হারান। নিহতরা হলেন—হোসনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তাপুর এলাকার মৃত আরবান আলীর ছেলে মো. ফারুক (৩৫) এবং পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া এলাকার আবুল হাশেমের ছেলে ময়ূর উদ্দিন (২২)।

ওমানপ্রবাসী জামাল উদ্দিন জানান, মো. ফারুক সোহার গাদাফান এলাকায় ফ্রি ভিসায় কাজ করতেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসক তার লিভারের সমস্যা শনাক্ত করেন। দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হলেও বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে গত শনিবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। প্রায় ১০ বছর ধরে প্রবাসে থাকা ফারুক দেড় বছর আগে দেশে এসেছিলেন। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

অন্যদিকে, গত বৃহস্পতিবার ময়ূর উদ্দিন ওমানের বোয়ালী এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। ‘আরবাবের কাছে’ যাওয়ার পথে তার গাড়ি উল্টে গেলে গুরুতর আহত হন তিনি।

হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। এ ঘটনায় গাড়িতে থাকা আরও তিনজন আহত হন। প্রায় তিন বছর আগে প্রবাসে যাওয়া ময়ূর একটি মাছ পরিবহনকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ৪ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। সর্বশেষ ৪-পাঁচ মাস আগে দেশে এসে আবারও ওমানে ফিরে যান তিনি। তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন