নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

কক্সবাজারে আটক মাদক ব্যবসায়ী, ইয়াবা উদ্ধার।

ইয়াংসু মারমা- কক্সবাজার।

কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এান্ডারসন রোড কস্তুরাঘাট এলাকা থেকে দশ হাজার পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ এ অভিযান পরিচালনা করে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত রমজান আলী টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাজম পাড়ার মৃত আবুল কালামের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট মোঃ জসিম উদ্দীন চৌধুরী।তিনি বলেন, ধৃত আসামীর কাছ থেকে দশ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন