নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

হাসান নামে যুবককে অপহরণ পরিবারের কাছ থেকে ৫ লাখ মুক্তিপণ দাবি।

নিউজ ডেস্ক।

সাভার উপজেলায় ভালোবাসার ফাঁদে ফেলে মেহেদী হাসানকে অপহরণ করে পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ আজ শনিবার সাভার থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির।

গ্রেপ্তার হয়েছেন, রংপুরের পীরগাছা থানার এলাকার শরিফুল (২৫), একই থানার ২নং সতাং এলাকার জয়নাল (২৫), ময়মনসিংহের ইশ্বরগঞ্জের দত্তপাড়া এলাকার সকাল আনমনা (১৯), শেরপুরের নকলা থানার নাইরোন খোলা বাজার এলাকার কাওসার হোসেন কনক (২০)। তারা সবাই ঢাকার সাভারের বিভিন্ন এলাকায় বসবাস করেন।ভুক্তভোগী মেহেদী হাসান পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ইন্সপেক্টর হিসেবে কর্মরত।

গত বৃহস্পতিবার বিকেলে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানার সামনের এলাকা থেকে ভালোবাসার ফাঁদে ফেলে মেহেদী হাসানকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা তাকে আটকে রেখে পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ভুক্তভোগীর পরিবার বিষয়টি জাতীয় জরুরি যোগাযোগ নম্বর- ৯৯৯ এ ফোন করে সাভার থানা পুলিশকে জানায়।

পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় টানা ২০ ঘণ্টা অভিযান চালিয়ে গতকাল শুক্রবার দুপুরে সাভারের জামসিং এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে। আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

 

আরও পড়ুন