নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে জনগণের ভোটে নির্বাচিত: তারেক রহমান। ব্যাংক খাতে নতুন করে যুক্ত হয়েছে ১১ হাজারের বেশি কোটিপতি। প্রথম দিন ওয়াকআউট না করলে ভালো হতো। আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি কর্মী নিহত। রাঙ্গামাটিকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে। পাকিস্তানকে ১১৪ রানে অলআউট করল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা। বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামীকাল বেলা ১১টায়। এলপি গ্যাস সাড়ে ১২ কেজির ৭৭৬ টাকা থেকে বাড়িয়ে ১,২৩৫ করার প্রস্তাব।

শেষ পর্যন্ত শাস্তিও পেয়েছেন কোহলি।

শেষ পর্যন্ত শাস্তিও পেয়েছেন কোহল। তার ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে। এবার শাস্তি পেতে পারেন কনস্টাসও। তবে কোহলির সঙ্গে ধাক্কাধাক্কির জন্য নয়, অন্য একটি ভুল করেছেন ১৯ বছর বয়সী এই ক্রিকেটার।

অভিষেক টেস্টে ৬৫ বলে ৬০ রান করে নজর কেড়েছেন কনস্টাস। তার মধ্যে বুমরার এক ওভারে ১৮ রান নিয়েছেন তিনি। একের পর এক ‘র‌্যাম্প’ শট ও ‘রিভার্স স্কুপ’ খেলেছেন। কিন্তু আউট হওয়ার পরেই একটি ভুল করে বসেছেন। আউট হওয়ার পরে তাকে দেখা যায়, গ্যালারির কাছে গিয়ে দর্শকদের সঙ্গে সেল্ফি তুলছেন। সইও বিলিয়েছেন। সেখানেই ভুল করেছেন কনস্টাস।

আইসিসির নিয়ম অনুযায়ী, অনুমতি না নিয়ে খেলা চলাকালীন কোনো ক্রিকেটার নির্দিষ্ট স্থান ত্যাগ করতে পারবেন না। নিয়মে বলা হয়েছে, ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের কেউ নির্দিষ্ট এলাকার বাইরে যেতে হলে অ্যান্টি-কোরাপশান ম্যানেজার বা দুর্নীতি দমন আধিকারিকের কাছ থেকে অনুমতি নিতে হবে।

শুধু তাই নয়, ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের জন্য নির্দিষ্ট এলাকার মধ্যে মোবাইল বা ওই জাতীয় কোনো মাধ্যম নিয়ে আসা যাবে না যাতে ইন্টারনেট রয়েছে। কিন্তু কনস্টাস দর্শকদের সঙ্গে সেল্ফি তুলেছেন। নির্দিষ্ট এলাকার বাইরে বের হয়েছেন। তাই তাকে শাস্তি দেওয়া হতে পারে। তবে এ ক্ষেত্রে হয়তো শুধু আর্থিক জরিমানা করা হবে অজি ব্যাটারকে।

 

আরও পড়ুন