নিহতরা হলো উখিয়ার ১২নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জে ব্লকের বাসিন্দা মোহাম্মদ রফিকের ছেলে আবদুর রহমান (১৮) ও সাতক্ষীরার খলিশখালী গ্রামের আনিছ গাজীর ছেলে লিটন গাজী (১৮)।আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বালুখালী ঢালার মুখে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে উখিয়ার শাহপরীর হাইওয়ে পুলিশের ওসি মাহাবু বলেছেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।









