নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা ও আজ (শুক্রবার) ভোরে শ্রীনগরের হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় নিমতলা ও শুক্রবার ভোর ৪টার দিকে হাসাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন- মুন্সিগঞ্জের  উপজেলার প্রয়াত নুরুল ইসলামের ছেলে মো. জীবন শেখ (২৪) ও সিরাজদিখান ফকিরবাড়ীর মহিউদ্দিন আহমেদের ছেলে মো. রায়হান (৩৬), ঝিনাইদহ জেলার হলিদানী গ্রামের মো. কাশেমের ছেলে মো. রাকিব (২৫), চুয়াডাঙ্গা জেলার সিএনপি পাড়া গ্রামের মৃত আবুর হোসেনর ছেলে মো. সবুজ (৩৫)।
গুরুতর আহতরা হলেন- অমিত (২৮), কাজল (২৮), প্রভাত ইসলাম, মো. সাগর (৪৯), আব্দুর রহমান (১৮)। অন্যদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ সুত্রে জানায়, রাত ১২টার দিকে নিমতলী এলাকায় একটি কাভার্ডভ্যানের পিছনে মাওয়ামুখী আব্দুল্লাহ পরিবহনের মিনিবাস সজোরে ধাক্কা দেয়, এতে দুমড়ে-মুচড়ে যায় মিনিবাসটি। নিহত হয় বাসের হেলপার মো. জীবন (৪৪), তার বাড়ি শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামে। অপর নিহত হলেন- বাসযাত্রী মো. রায়হান (২৭), তিনি সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা।
শ্রীনগরর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ক্যামিলায়া সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ২ জন নিহতের মরদেহ হাসপাতালে আনা হয়। ভোরে আরও দুজনের। ভোরে নিহত ২ ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ ও ২৫ হবে। তবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন