নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৪ গাড়ির সংঘর্ষ, আহত ১২।

নিউজ ডেস্কঃ
সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

মুন্সিগঞ্জের শ্রীনগরের কামারখোলা এলাকায় ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪টি গাড়ির সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।আজ সোমবার ভোরে ঘন কুয়াশার কারণে ঢাকামুখী লেনে একটি গাড়ি আরেকটি গাড়ির পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ঘন কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকার ঢাকামুখী লেনে একটি গাড়ি অপর গাড়ির পেছন হতে ধাক্কা দিলে মোট ৪টি গাড়ির দুর্ঘটনা কবলিত হয়।

এ সময় ১২ জন আহত হয়েছে। অহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ির মধ্যে বাস ও ট্রাক রয়েছে। আমাদের লোক ওখানে কাজ করছে।

এদিকে এই ঘটনায় প্রায় ঘণ্টাখানেক যান চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়ের ঢাকা মুখী লেনে। পরে হাঁসাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় মহাসড়কে।

আরও পড়ুন