নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে জনগণের ভোটে নির্বাচিত: তারেক রহমান। ব্যাংক খাতে নতুন করে যুক্ত হয়েছে ১১ হাজারের বেশি কোটিপতি। প্রথম দিন ওয়াকআউট না করলে ভালো হতো। আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি কর্মী নিহত। রাঙ্গামাটিকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে। পাকিস্তানকে ১১৪ রানে অলআউট করল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা। বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামীকাল বেলা ১১টায়। এলপি গ্যাস সাড়ে ১২ কেজির ৭৭৬ টাকা থেকে বাড়িয়ে ১,২৩৫ করার প্রস্তাব।

নগীরর চান্দগাঁও থানার অভিযানে অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেফতার।

শুক্রবার , ৭ মার্চ, ২০২৫

নগরীর চান্দগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার সময় চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বদ্দার বাড়ি পুকুরপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আফতাব উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন – কুষ্টিয়া জেলার বর্তমানে বাহির সিগন্যাল এলাকায় বসবাসরত মনিরুল ইসলামের ছেলে মো: সবুজ আহাম্মদ (২২) এবং তার সহযোগী কক্সবাজারের বর্তমানে চান্দগাঁও সিএন্ডবি, টেকবাজার এলাকায় বসবাসরত আবদুল মান্নানের ছেলে, সোহেল (২২)।

এসময় তাদের কাছ থেকে ১টি কাঠের বাটযুক্ত চাকু আরেকটি স্টিলের চাপাতি উদ্ধার করা হয়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

আরও পড়ুন