নিজস্ব প্রতিবেদকঃ
শুক্রবার ২৮ মার্চ ২০২৫
চট্টগ্রাম সিভিল সার্জন অফিসে জাতীয়তাবাদী জুলাই-আগস্ট যোদ্ধা (NJAF)-এর পক্ষ থেকে আহত ছাত্রদের চিকিৎসা সহায়ত, কেটাগরি সংশোধন, এবং এমআইএস এন্ট্রির বিষয় নিয়ে একটি দরখাস্ত প্রদান করেন আহত যুদ্ধা আলিফ উদ্দিন রুবেল, ফারহান জামিল, মোহাম্মদ আরিফ ইসলাম,শরিফুল ইসলাম আবীর, মাওলানা ওসমান কাসেমী, দেলোয়ার হোসেন, মোহাম্মদ মুহিত, মোঃ আশিক, মোঃ এরশাদ, ইব্রান ওয়াহিদ মারুফ প্রমুখ।
চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত হওয়া ছাত্রদের মধ্যে অনেকেই এখনো তাদের ন্যায্য চিকিৎসা সুবিধা এবং সঠিক কেটাগরি পাননি। গুরুতর আহত থাকা সত্ত্বেও অনেকেই “সি” কেটাগরি পেয়েছেন, যা তাদের বর্তমান চিকিৎসা বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। দরখাস্তে উল্লেখ করা হয়েছে যে অনেক ছাত্রের পর্যাপ্ত মেডিকেল ডকুমেন্ট থাকা সত্ত্বেও তাদের তথ্য এমআইএস-এ অন্তর্ভুক্ত করা হয়নি এবং অনেকেই সরকারি বা বেসরকারি কোনো আর্থিক সহায়তা পাননি।
দরখাস্তটি গ্রহণ করেন সিভিল সার্জন ডা: জাহাঙ্গীর আলম। তিনি বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জুলাই-আগস্ট যোদ্ধা (NJAF)-এর প্রতিনিধিরা, যারা আহত ছাত্রদের ন্যায্য অধিকার ও সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করার দাবিতে কাজ করে যাচ্ছেন।
এটি একটি মানবিক ও জরুরি ইস্যু। আমরা আশাবাদী, যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আহত ছাত্রদের প্রয়োজনীয় সহায়তা ও সেবা প্রদান করা হবে।









