নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে জনগণের ভোটে নির্বাচিত: তারেক রহমান। ব্যাংক খাতে নতুন করে যুক্ত হয়েছে ১১ হাজারের বেশি কোটিপতি। প্রথম দিন ওয়াকআউট না করলে ভালো হতো। আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি কর্মী নিহত। রাঙ্গামাটিকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে। পাকিস্তানকে ১১৪ রানে অলআউট করল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা। বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামীকাল বেলা ১১টায়। এলপি গ্যাস সাড়ে ১২ কেজির ৭৭৬ টাকা থেকে বাড়িয়ে ১,২৩৫ করার প্রস্তাব।

কোরিয়ান ইপিজেড পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারী দল।

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: সোমবার , ৭ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল পরিদর্শন করছেন বিদেশি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল।৪ দিন ব্যাপী শুরু হওয়া বিনিয়োগ সম্মেলনের ২০২৫ অংশ হিসেবে আজ সোমবার বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে এই কর্মসূচি নেয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

বিডা জানায়, মূলত যারা শিগগিরই শিল্প কারখানা স্থাপনে আগ্রহী তাদের এই সুযোগ করে দেয়া হয়। এ সফরের মাধ্যমে কোরিয়ান ইপিজেডের বাস্তবচিত্র বিদেশিদের সামনে তুলে ধরা হচ্ছে। চীন, কোরিয়া, জাপানসহ ৪০টি দেশের ৬০ জনের একটি প্রতিনিধি দল এ সফরে অংশগ্রহণ করেন। কর্তৃপক্ষের আশা, বেশ কিছু বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগ চুক্তি সই করতে পারে এবারের সম্মেলনে।

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড এর কার্যক্রম ১৯৯৫ সালে শুরু হয়। প্রথমে ২ দেশের সরকার উদ্যোগ নিলেও কোরিয়ান প্রতিষ্ঠান ইয়াংওয়ান গ্রুপ শিল্পাঞ্চলটি গড়ে তোলে বেসরকারিভাবে। এই ইপিজেডের ৫২ শতাংশ জমি বনায়ন ও পরিবেশের জন্য নির্ধারিত। ফলে এটিকে বড় পরিবেশবান্ধব ইপিজেড বলা হয়।

‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ শীর্ষক এ বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এ সম্মেলন আগামী বুধবার পর্যন্ত চলবে।

 

আরও পড়ুন