নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে জনগণের ভোটে নির্বাচিত: তারেক রহমান। ব্যাংক খাতে নতুন করে যুক্ত হয়েছে ১১ হাজারের বেশি কোটিপতি। প্রথম দিন ওয়াকআউট না করলে ভালো হতো। আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি কর্মী নিহত। রাঙ্গামাটিকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে। পাকিস্তানকে ১১৪ রানে অলআউট করল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা। বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামীকাল বেলা ১১টায়। এলপি গ্যাস সাড়ে ১২ কেজির ৭৭৬ টাকা থেকে বাড়িয়ে ১,২৩৫ করার প্রস্তাব।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু নববর্ষের কনসার্ট।

বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হয়েছে নববর্ষের কনসার্ট। বিকাল থেকে রাত অবদি নানা ধরণের পারফরমেন্স মুগ্ধ করবে দর্শকদের।সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এই কনসার্টে কারিগরি সহায়তা দিচ্ছে চীনা দূতাবাস। বাস্তবায়ন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আয়োজনের মূল আকর্ষণ ড্রোন শো। সেটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটায়।
এর আগে সোমবার শুরুতে বান্দরবানের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গানের দল বেসিক গিটার লার্নিং স্কুলের খুদে শিল্পীদের পরিবেশনার মাধ্যমে আয়োজন শুরু হয়।এরপর মঞ্চে ওঠেন রাফি অ্যান্ড রকারস (আর অ্যান্ড আর) ব্যান্ড দলের সদস্যরা। তারা ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘সুন্দরী চলেছে একা পথে’র মতো দর্শকপ্রিয় কয়েকটি গান পরিবেশন করেন।
কনসার্টে সাড়ে ৪ টার দিকে মঞ্চে ওঠেন মিঠুন চক্র ও জালাল আহমেদ। এ ছাড়া অনুষ্ঠানে এফ মাইনর, আতিয়া আনিসা, ইসলাম উদ্দিন পালাকার, আরজ আলী ওস্তাদ, সাগর দেওয়ান, পারসা, অ্যাশেস ব্যান্ড ও জাহিদ নিরবের অংশগ্রহণ করার কথা রয়েছে।

আরও পড়ুন