নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে জনগণের ভোটে নির্বাচিত: তারেক রহমান। ব্যাংক খাতে নতুন করে যুক্ত হয়েছে ১১ হাজারের বেশি কোটিপতি। প্রথম দিন ওয়াকআউট না করলে ভালো হতো। আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি কর্মী নিহত। রাঙ্গামাটিকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে। পাকিস্তানকে ১১৪ রানে অলআউট করল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা। বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামীকাল বেলা ১১টায়। এলপি গ্যাস সাড়ে ১২ কেজির ৭৭৬ টাকা থেকে বাড়িয়ে ১,২৩৫ করার প্রস্তাব।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো তিব্বত।

আন্তর্জাতিক ডেস্ক:
সোমবার ১২ মে,২০২৫
তিব্বতে ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।আজ সোমবার (১২ মে) ভোর ৫টা ১১ মিনিটে শিগাতসে শহরের কাছাকাছি এলাকায় অনুভূত হয়।

ভারতের ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) ও চীনা ভূমিকম্প প্রশাসন (সিইএ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৯ দশমিক ০২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৪৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, মাত্র ১০ কিলোমিটার গভীরতায়।

ভারতের সংবাদমাধ্যম মিন্ট-এর খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পরপরই চীনা প্রশাসনের পক্ষ থেকে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পটি ছিল অত্যন্ত অগভীর। ফলে পরবর্তী সময়ে আফটারশক বা মৃদু কম্পনের আশঙ্কা রয়েছে।

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে তিব্বতের টিংরি কাউন্টিতে ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে ১২০ জনের বেশি মানুষ প্রাণ হারান। টিংরি শহরটি শিগাতসে থেকে প্রায় ২৪০ কিলোমিটার দূরে অবস্থিত।

 

আরও পড়ুন