নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।

 

স্পোর্টস আপডেট:
রবিবার, ১ জুন, ২০২৫

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের শেষ ম্যাচের টসের দ্য

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্যে সিরিজটি ২-০ ব্যবধানে হারলেও, মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর এই ম্যাচটাই টাইগারদের শেষ সুযোগ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এ নিয়ে সিরিজে টানা তৃতীয়বার টসে হারল বাংলাদেশ অধিনায়ক লিটন। প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করা বাংলাদেশের জন্য এবার কৌশলে কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে।

প্রথম ২ ম্যাচে ২০২ রানের লক্ষ্য তাড়া করে যথাক্রমে ৩৭ ও ৫৭ রানে হারে বাংলাদেশ। সিরিজ হাতছাড়া হলেও অধিনায়ক লিটন দাস আশাবাদী। ম্যাচের আগেরদিন তিনি বলেন, ‘আমাদের আরও একটি সুযোগ আছে। এ মুহূর্তে আমাদের একসঙ্গে বসে আলাপ করতে হবে কীভাবে আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। কারণ, এটি পুরোপুরি মানসিকতার ব্যাপার।’

এই মানসিক শক্তির জায়গা থেকেই আজ মাঠে নেমেছে টাইগাররা। তরুণদের নিয়ে গড়া দল হলেও শেষ ম্যাচে লড়াকু পারফরম্যান্সের প্রত্যাশায় রয়েছে সমর্থকরা।

বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, জাকের আলি, শামিম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, খালেদ আহমেদ।

পাকিস্তান একাদশ
সাহজাদা ফাহিম, সায়েম আইয়ুব, মো, হারিস, আগা সালমান (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, হাসান আলি, আবরার আহমেদ।

আরও পড়ুন