নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

রাজশাহীতে আবারও করোনা, ২ দিনে শনাক্ত ১১ জন।

 

আমারদেশ২৪ ডেস্ক:
মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

রাজশাহীতে শেষ করোনা রোগী পাওয়া গিয়েছিল ২০২২ সালের আগস্ট মাসে। ওই মাসের ৮ তারিখে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যান দুইজন। এরপর থেকে করোনা আক্রান্ত শুন্যতে নেমে আসে। সম্প্রতি আবারও করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গেল দুইদিনে ১১ জন শনাক্ত হয়েছেন করোনায়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, রাজশাহী বিভাগে করোনার শুরু থেকে মোট ১ লাখ ২২ হাজার ১২৯ জন আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৯ হাজার ৮২৩ জন। মারা গেছেন ২ হাজার ৬৮ জন। শুধু রাজশাহীতে শনাক্ত হয়েছে ৩৪ হাজার ৮০৫ জন। মারা গেছেন ৩৯৪ জন।
রোববার ও সোমবারে ১১ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে সোমবার ১৫ জনের মধ্যে ৯ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। ও রোববারে ২জন পরীক্ষা করলে দুইজনেরই করোনা পজিটিভ পাওয়া যায়। এরমধ্যে চারজন চিকিৎসক আছেন। যারা রোগীর সংস্পর্শে ছিলেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৩জন নমুনা দিয়েছেন। তাদের করোনা উপসর্গ আছে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক ড. খন্দকার মো. ফয়সল আলম।
তিনি বলেন, ‘আক্রান্তদের চারজন চিকিৎসক। এছাড়াও কয়েকজন নার্সও আছেন। সবাই হালকা জ্বর, সর্দি, কাশি নিয়ে নমুনা পরীক্ষা করেছেন। সরাসরি করোনা বলার মতো উপসর্গ না থাকলেও শরীর দুর্বল হয়ে পড়ছে এবং সুস্থ হতে সময় নিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বয়স্ক, ডায়াবেটিস বা অন্যান্য জটিল রোগে ভোগা মানুষদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ৬০ বছরের বেশি বয়সী যাদের উপসর্গ রয়েছে, তাদের করোনা পরীক্ষা করানো উচিত।’ তবে এ নিয়ে এখনই আতঙ্কের কিছু নেই। সবাইকে সচেতন থাকতে হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা দরকার বলে জানান এই অধ্যাপক।
রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘রাজশাহী মেডিকেলে এখন একজন করোনায় আক্রান্ত রোগী ভর্তি আছেন। বাকিদের মধ্যে অনেকেই হয়তো আক্রান্ত হলেও উপসর্গ কম থাকায় হাসপাতালে আসছেন না।’ ভর্তি থাকা রোগীর চিকিৎসা নিয়ম মেনে চলছে বলেও জানান তিনি।
রাজশাহী সিভিল সার্জন রাজিউল করিম বলেন, বিষয়টি আমাকে অফিশিয়ালি জানায়নি হাসপাতাল ও কয়েজ কর্তৃপক্ষ। আমি আপনাদেও মুখ থেকেই শুনেছি। এ বিষয়ে আমি খোঁজখবর নেব।

আরও পড়ুন