নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

কানাডায় গিয়ে নিরুদ্দেশ কেবিন ক্রু, অতঃপর কী হলো।

 

আমারদেশ২৪ ডেস্ক:
বুধবার, ৪ জুন, ২০২৫

নুসরাত জাহান বিন্তী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১ জন কেবিন ক্রু,আকাশ পথে পাড়ি দিয়েছেন বিশ্বের নানা দেশে। তবে 31- BG-302 ফ্লাইটে করে কানাডার টরন্টোতে পৌঁছানোর পর তার জীবনে ঘটে গেল এক নাটকীয় মোড়!

টরন্টোর ম্যারিয়ট হোটেলে পৌঁছেই যেন হাওয়ায় মিলিয়ে যান বিন্তী। কোনো সাড়া নেই, ফোন বন্ধ, বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের শত চেষ্টাতেও মিলছিল না তার কোনো খোঁজ! সবাই তখন একটাই প্রশ্ন- কোনো দুর্ঘটনা, নাকি পরিকল্পিত নিরুদ্দেশ?
নিয়ম অনুযায়ী, বিদেশে অবস্থানরত কোনো কেবিন ক্রুকে প্রয়োজন কর্তৃপক্ষের অনুমোদন। কিন্তু বিন্তীর নামে ছিল না এমন কোনো অনুমতির নথি। এমনকি হোটেল থেকে বের হওয়ার পর আর কারো সঙ্গেও যোগাযোগ করেননি তিনি।
দুদিন ধরে নিখোঁজ বিন্তী অবশেষে সন্ধান মেলে, আর সেখানেই বেরিয়ে আসে ঘটনার পেছনের গল্প। জানা যায়, কানাডায় বসবাসের ইচ্ছে ছিল বিন্তীর, এমনকি ভিসার জন্য আবেদনও করেছিলেন। কিন্তু ভিসা প্রত্যাখ্যান হওয়ার পর, অবশেষে এই বিকল্প পথে থাকার সিদ্ধান্ত নেন তিনি।
তবে সবকিছু শেষ পর্যন্ত নাটকীয়ভাবে মোড় নেয়। বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ তার সঙ্গে আলোচনা করে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। এখন দেশে পৌঁছার অপেক্ষায় তিনি।
জানা গেছে, বিজি ৩০৫ ফ্লাইটে ক্রুদের সার্বিক দায়িত্বে ছিলেন চিফ পার্সার হাফসা আহমেদ শিল্পী, যিনি বর্তমানে বিমান ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন

আরও পড়ুন