নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ফিরোজায় ঈদ উদ্‌যাপন করবেন খালেদা জিয়া।

 

নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার, ৬ জুন, ২০২৫
গুলশানের বাসা ‘ফিরোজা’য় ঈদ উদ্‌যাপন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া।আজ শুক্রবার (৬ জুন) বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামীকাল পবিত্র ঈদুল আজহা। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুলশানের যে বাসা ফিরোজায় অবস্থান করছেন সেখানেই উনি ঈদ উদ্‌যাপন করবেন। উনার পরিবারের পক্ষ থেকে যে কোরবানি সেটা এখানেই দেয়া হবে। উনার জ্যেষ্ঠ ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কোরবানিও এখানে হবে।
ঢাকা ছাড়াও বগুড়ার গাবতলীতে বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ তাদের পরিবারের সদস্যদের নামে কোরবানি দেয়া হবে জানিয়ে জাহিদ বলেন, এছাড়াও কয়েকটি জেলায় দলের নেতা-কর্মীর ম্যাডামের জন্য কোরবানি দেবেন।
ঈদের দিন দুপুর থেকে বিকাল পর্যন্ত গুলশানের ফিরোজায় খালেদা জিয়া তার নিকট স্বজনদের সাথে একান্তে সময় কাটাবেন। এই সময়টা রাখা হয়েছে শুধুমাত্র পরিবারের সদস্যদের জন্য।
জাহিদ বলেন, উনার(খালেদা জিয়া) মেঝ বোন সেলিনা রহমান, ছোট ভাই শামীম এস্কান্দারসহ তাদের পরিবার এবং ম্যাডামের ঘনিষ্ঠ নিকট আত্মীয় স্বজন যারা ঢাকায় করছেন তারা মূলত ফিরোজায় এসে ম্যাডামের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এবং ম্যাডাম তাদেরকে একান্ত সময় দেবেন।
দুপুরে তার ছোট ভাই-ভাবি, উনার বোন সহ তাদের স্বজনরা বাসায় আসবেন। এরপর তিনি স্বজনদের সঙ্গে খাবার খাবেন।রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যগণের সাথে গুলশানের ফিরোজায় ঈদের শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ বলেন, ‘ এখানে মনে রাখতে হবে, উনার(খালেদা জিয়া) যে জ্যেষ্ঠ সন্তান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব…  উনার এ্যাকচুয়ালি ঈদ হচ্ছে ৬ জুন মানে আজকে শুক্রবার লন্ডনে ঈদুল আজহা উদ্‌যাপন হচ্ছে। ইতিমধ্যে তারেক সাহেব দলের নেতা-কর্মীদের সাথে ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে উনার সার্বক্ষণিকভাবে যোগাযোগ আছে। সে অনুযায়ী ছেলের সঙ্গে মায়ের শুভেচ্ছা বিনিময় বা উনাদের মধ্যে যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার সেটা উনাদের মতো করে করেছেন।আজ শুক্রবার সকালে লন্ডন থেকে তারেক রহমান টেলিফোনে মাকে ঈদ মোবারক জানিয়েছেন এবং পুত্রবধূ ও নাতনিদের সঙ্গেও কথা বলেছেন খালেদা জিয়া।
বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান, তার সহধর্মিনী জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান, মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান সকলে লন্ডনে একসাথে ঈদ উদ্‌যাপন করছেন বলে জানান জাহিদ।
গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে রওনা হয়ে রাতে জুবাইদা রহমান লন্ডন পৌঁছান। এর দেড় সপ্তাহ আগে কোকোর স্ত্রী লন্ডনে ফিরে যান।এর আগে, ২ পুত্রবধূকে নিয়ে গত ৬ মে খালেদা জিয়ার লন্ডন থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন।
জাহিদ বলেন, উনি দেশবাসীসহ সারাদেশ ও প্রবাসে দলের নেতা-কর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সকলকে উনার জন্য দোয়া করার জন্য উনি বলেছেন।তিনি বলেছেন, দেশের মানুষের জন্য, মুসলিম উম্মার জন্য উনি দোয়া করেন, উনি নিজেও সকলের কাছে দোয়া চেয়েছেন এবং অন্যদেরও উনার জন্য দোয়া করতে বলেছেন।

আরও পড়ুন