বুধবার, ২৫ জুন, ২০২৫
সাতক্ষীরার তালা ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনিরুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনায় শিশুর বাবা তালা থানায় মামলা করেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামের পাটক্ষেতে ঘটনাটি ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুটি বাবা-মায়ের সঙ্গে নাংলা এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সুযোগ বুঝে মনিরুল খাবার খাওয়ানোর লোভ দেখিয়ে পার্শ্ববর্তী পাটক্ষেতে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন শিশুটির চিৎকার শুনে তাকে উদ্ধার করে এবং মনিরকে আটক করে পুলিশে দেয়।
আম তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্কা (ওসি) মো. মাইনউদ্দিন বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির বাবা তালা থানায় মামলা করেছেন। এরই মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।









