নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

যাত্রা শুরু করলো ট্রাফিক সেফটি এডুকেশন সেন্টার।

 

আমারদেশ২৪ নিউজ।
বুধবার, ২৫ জুন, ২০২৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং জাইকার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ‘ট্রাফিক সেফটি এডুকেশন সেন্টার (টিএসইসি)’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

আজ বুধবার রাজারবাগের ডিএমপি ট্রেনিং একাডেমিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিএসইসির উদ্বোধন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার টিএসইসির মূল লক্ষ্য হলো- প্রশিক্ষণ কর্মসূচী ও সিমুলেশনের মাধ্যমে শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে ট্রাফিক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার বলেন, ঢাকা জুড়ে সড়ক দুর্ঘটনা হ্রাস এবং জননিরাপত্তা বৃদ্ধির জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাইলট প্রকল্প হিসেবে ট্রাফিক সেফটি এডুকেশন সেন্টার (টিএসইসি) একটি ইন্টারেক্টিভ এবং শিক্ষামূলক কেন্দ্র হিসেবে কাজ করবে। যেখানে শিক্ষার্থী, ডিএমপিতে কর্মরত সদস্য এবং অন্যান্যরা গতিশীল ও আকর্ষণীয় উপায়ে সড়ক নিরাপত্তা সম্পর্কে শিখতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রেনিং) সুলতানা নাজমা হোসেন, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ) মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (প্লানিং, রিসার্চ এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ) মোহাম্মদ মাসুদ রানা এবং ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

আরও পড়ুন