নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

জুলাইয়ে দেশে আসছে পাকিস্তান, সূচি প্রকাশ।

 

স্পোর্টস ডেস্ক:
বুধবার, ২৫ জুন, ২০২৫

চলতি মাসে পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরে এসেছে বাংলাদেশ দল। এবার, ফিরতি লেগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসছে পাকিস্তান। এই সিরিজের জন্য আজ চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, পাকিস্তান দল আগামী ১৬ জুলাই ঢাকায় পৌঁছাবে। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ জুলাই। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ যথাক্রমে ২২ এবং ২৪ জুলাই মাঠে গড়াবে। সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ই বিসিবি ও পিসিবি এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল। বাংলাদেশ সফর শেষ করেই পাকিস্তান দল ক্যারিবিয়ান দীপপুঞ্জে যাবে।

আরও পড়ুন