আন্তজার্তিক ডেস্ক:
বুধবার, ২৫ জুন, ২০২৫
ইরানের ভূখণ্ডে বিনা উস্কানিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত-চীন-রাশিয়ার নেতৃত্বাধীন ‘ব্রিকস’ জোট।
ইরানের পক্ষে অবস্থান নিয়ে গতকাল মঙ্গলবার ব্রিকস জোট এক বিবৃতি জারি করেছে বলে জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ।ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এটিকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের লঙ্ঘন হিসেবে বর্ণনা করা হয়েছে ওই বিবৃতিতে।ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জারি করা ওই বিবৃতিতে ব্রিকস ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার সমালোচনা করেছে। বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থার নিয়ম লঙ্ঘন করে হামলা পরিচালিত হয়েছে।

জোটটি যুদ্ধরত পক্ষগুলোকে কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেছে, ‘পরিস্থিতি উত্তেজনামুক্ত করার এবং শান্তিপূর্ণ উপায়ে তাদের মতভেদ নিরসনের লক্ষ্যে আলোচনার বিকল্প নেই।’
ইরান ও সংযুক্ত আরব আমিরাতও ব্রিকস সদস্য। জোটের মতে, সংলাপের মাধ্যমে ‘হিংসার চক্র ভাঙা এবং শান্তি পুনরুদ্ধারের প্রয়োজন’ রয়েছে।
ব্রাজিল, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, রাশিয়াসহ উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি জোট ব্রিকস।