নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

পাহাড়তলীতে ট্রান্সফরমারের কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু।

নিউজ ডেস্ক:

সোমবার , ৩০ জুন, ২০২৫

নগরে ট্রান্সফরমার পরিবর্তনের কাজ করতে গিয়ে তসলিম নামে বিদ্যুৎ বিভাগের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এর আগে রোববার দুপুর ১২টার দিকে আকবর শাহ থানার উত্তর কাট্টলীর কর্নেল জোন্স সড়কের কলাবাগান মহিম মাস্টারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। তসলিম পাহাড়তলী বিদ্যুৎ বিতরণ বিভাগে অস্থায়ী ভিত্তিতে কর্মরত ছিলেন।

পাহাড়তলী বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জালাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ওই শ্রমিক ট্রান্সফরমার মেরামত করতে সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন