নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

রাশিয়ার হামলায় তৃতীয় এফ-১৬ যুদ্ধবিমান হারালো ইউক্রেন।

আন্তজার্তিক ডেস্ক:

সোমবার , ৩০ জুন, ২০২৫

রাশিয়ার হামলায় ইউক্রেন তাদের তৃতীয় এফ–১৬ যুদ্ধবিমান হারিয়েছে এবং পাইলট নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর বিডিনিউজের।

রোববার দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, রাতে রাশিয়া কয়েকশ ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালায়, এই হামলা প্রতিরোধ করতে গিয়ে ওই পাইলট নিহত হন ও তার এফ–১৬ বিমানটি ধ্বংস হয়।

রাশিয়ার সঙ্গে যুদ্ধে তাদের বিমান বাহিনী কতগুলো এফ–১৬ যুদ্ধবিমান ব্যবহার করছে তা প্রকাশ করেনি কিইভ, কিন্তু ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় এসব মার্কিন বিমান ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে ও কেন্দ্রীয় ভূমিকা পালন করছে বলে রয়টার্স লিখেছে। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, এ রাতে রাশিয়া ৪৭৭টি ড্রোন ও বিভিন্ন ধরনের ৬০টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেইনে হামলা চালায়। ইউক্রেনীয় বাহিনী এগুলোর মধ্যে ২১১টি ড্রোন ও ৩৮টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

 

আরও পড়ুন