নিজস্ব প্রতিবেদক:
বুধবার ০২ জুলাই ২০২৫
চট্রগ্রামের বোয়ালখালী পৌরসভা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি প্রতিষ্ঠানকে সীলগালা ও তিনটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১ জুলাই) গোমদন্ডী উপজেলা সদরে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ম্যাক্স ডেন্টাল কেয়ার নামের এক প্রতিষ্টানের বিএমডিসি রেজিষ্ট্রেশন নম্বরবহির্ভুত ডাক্তার বসায় সীলগালা করে দেওয়া হয় এবং বনি হাসান চক্ষু চিকিৎসালয় নামে এই প্রতিষ্টানের ওয়াসিকে ২০ হাজার টাকা,দিদার হাড়ভা’ঙ্গা চিকিৎসালয়ের মোহাম্মদ দিদারকে দশ হাজার টাকা ও এভারগ্রীন ডায়াগনস্টিক সেন্টারের আরমান হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সাথে ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি ও বোয়ালখালী থানার পুলিশ কর্মকর্তা।

সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, বিএমডিসি নম্বরবহির্ভুত ডাক্তার বসায় ম্যাক্স ডেন্টাল কেয়ারকে সীলগালা ও অন্যন্যদের বিভিন্ন ধারায় জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।









