সারাদেশ নিউজ।
শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
পাবনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দশজন ।
আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮), আতাইকুলা কারিগর পাড়ার মৃত ইদাদ আলীর ছেলে মুনছুর আলী (৪০)। অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পাবনার মাথপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা পাবনাগামী পাবনা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়ার পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। আহত হয় অন্তত ১০ জন।