নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী নওশেদ গ্রেফতার।

শুক্রবার০৪ জুলাই ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় দীর্ঘ এক বছর আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেফতার হলেন জাতীয় শ্রমিক লীগ-মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক নওশেদ জামাল। তাকে গ্রেফতার করেছে চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম জানান, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

সূত্র জানায়, আওয়ামী রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা নওশেদ জামাল ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা রাখেন। অভিযোগ রয়েছে, তিনি ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে আন্দোলনরত ছাত্রদের উপর হামলা চালান এবং সেই হামলার পেছনে অর্থদাতা হিসেবেও ভূমিকা রাখেন। একপর্যায়ে নিজেকে আড়াল করতে রাজনৈতিক অবস্থান পাল্টে অন্য একটি দলের ছায়ায় চলাফেরা করতে শুরু করেন এবং টাকার বিনিময়ে নিজেদের দিক থেকে নজর সরানোর চেষ্টা চালান।

নওশেদ জামালের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, তিনি মেঘনা পেট্রোলিয়ামে প্রভাব বিস্তারে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম ব্যবহার করতেন এবং বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন। আন্দোলন দমন করতে গিয়ে তিনি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আর্থিক সহায়তা প্রদান করেন বলেও অভিযোগ উঠেছে।

বিগত এক বছরে তার বিরুদ্ধে একাধিক তথ্য-উপাত্ত সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনী। শেষ পর্যন্ত আত্মগোপন করে থাকা এই শ্রমিক নেতাকে গ্রেফতারের মধ্য দিয়ে ছাত্র আন্দোলনের পক্ষে দাঁড়ানো মানুষেরা কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন