নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

রাতে চিটাগাং ক্লাবে সামনে আ.লীগ নেতা, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ।

নিজস্ব প্রতিবেদক:
শনিবার, ৫ জুলাই, ২০২৫
নগরীর কোতোয়ালি থানাধীন চিটাগাং ক্লাবে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার ছেলের বিয়ের অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভ করেছেন একদল যুবক। এ সময় বিয়েতে আসা অতিথিদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
গতকাল শুক্রবার (৪ জুলাই) রাত ১১টার দিকে চিটাগাং ক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী পরিচয়ে বিক্ষোভ মিছিল করেন যুবকরা। গ্রেফতারের দাবিতে রাত ২টা পর্যন্ত ক্লাবের সামনে চলে তুলকালাম। রাত ২টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ক্লাবের সামনে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও সেখানে ছুটে আসেন।
ক্লাবের কর্মকর্তারা জানান, চিটাগাং ক্লাবে নানা অনুষ্ঠানের পাশাপাশি অভিজাত শ্রেণীর লোকজনের বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয় নিয়মিত। আজ শুক্রবার রাতে ক্লাবে বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জাহেদুল হকের ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল। রাতে হঠাৎ করে শিক্ষার্থীরা ক্লাবের সামনের অংশে এসে মিছিল করতে থাকে। আওয়ামীলীগের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। আওয়ামী লীগ নেতা জাহেদুল হককে গ্রেফতারের দাবিতে স্লোগান দিতে থাকেন। তারা চিটাগাং ক্লাব থেকে বের হওয়া প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করেন।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের কাছে বিক্ষোভকারী যুবকরা বলেন, নিষিদ্ধ আওয়ামীলীগের নেতা জাহেদুল হকের ছেলের বিয়ে হচ্ছে ক্লাবে। তিনি আওয়ামী লীগের চিহ্নিত নেতা ও ফ্যাসিস্টের দোসর। জুলাই ছাত্র আন্দোলন দমাতে সে শেখ হাসিনাকে ১১ কোটি টাকা দিয়েছিল। সেই নেতা প্রশাসনের নিষ্ক্রিয়তায় প্রকাশ্যে ছেলের বিয়ের অনুষ্ঠান করতে পারছে।
রাত ১২ টার পর কোতোয়ালি থানার একদল পুলিশ ক্লাবের সামনে এসে জড়ো হন। তারা ক্লাবের আশপাশে অবস্থান নিলেও কোনো ধরনের হস্তক্ষেপ করেনি।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, চিটাগাং ক্লাবে আওয়ামী লীগের এক নেতার ছেলের বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা আছে। তিনি বিয়েতে উপস্থিত হয়েছেন শুনে কিছু ছাত্র-জনতা চিটাগং ক্লাবের সামনে বিক্ষোভ করছে। আমরা শিক্ষার্থীদের জানিয়েছি কোন আসামী থাকলে গ্রেফতার করা হবে।

আরও পড়ুন